চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধানে কাজ করছে সরকার : মীর  হেলাল

বান্দরবান প্রতিনিধি :    |    ০৩:৫৭ পিএম, ২০২৬-০৪-১৬

পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধানে কাজ করছে সরকার : মীর  হেলাল

পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধান এবং স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বান্দরবানের সুয়ালক ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য এলাকার উন্নয়ন, সংস্কৃতির প্রসার এবং আন্তর্জাতিক অঙ্গনে বান্দরবানের পরিচিতি তুলে ধরতে বর্তমান সরকার কাজ করছে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধানে অতীতেও উদ্যোগ নেওয়া হয়েছে এবং বর্তমান সরকারও তা অব্যাহত রেখেছে। তিনি উল্লেখ করেন, ভূমি সমস্যার সমাধানের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, শিক্ষার বিস্তার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ চলছে। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পার্বত্য চট্টগ্রাম সমস্যা নিয়ে প্রাথমিক উদ্যোগের কথা স্মরণ করেন।  বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পাহাড়ের বিভিন্ন সমস্যা নিরসনে কাজ শুরু করেছেন আর ভূমি সমস্যার সমাধানের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, শিক্ষার বিস্তার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা হবে।  অনুষ্ঠানে বান্দরবান ৩০০নং আসনের সদস্য সাচিং প্রু,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ্ আহমদ, জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মোঃ আবদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, সুয়ালক ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর